
ভোটের সিরিয়াল নাম্বার বের করার নিয়ম
CST Club
@cst-club-dpi
Share this article
ভোট দেওয়ার জন্য নিজের সিরিয়াল নাম্বার ও ভোট কেন্দ্র জানা খুব জরুরি। এই তথ্য খুব সহজেই মোবাইল ব্যবহার করে বের করা যায়।
যেটা লাগবে
একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন
ইন্টারনেট সংযোগ
জাতীয় পরিচয়পত্র নম্বর
জন্ম তারিখ
অ্যাপ ডাউনলোড
Google Play Store থেকে Smart Election Management BD নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটি বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপ।

তথ্য বের করার ধাপ
অ্যাপটি ওপেন করুন
Find Polling Station অপশনে ক্লিক করুন
আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখুন
জন্ম তারিখ সঠিকভাবে দিন
Search বাটনে চাপ দিন

যেসব তথ্য দেখাবে
সার্চ করার পর স্ক্রিনে নিচের তথ্যগুলো দেখাবে:
ভোটার সিরিয়াল নাম্বার
ভোট কেন্দ্রের নাম
ভোট কেন্দ্রের ঠিকানা
এই তথ্য দিয়েই আপনি সহজে বুঝতে পারবেন কোথায় এবং কোন সিরিয়ালে আপনার ভোট দিতে হবে।

গুরুত্বপূর্ণ কথা
তথ্য দেওয়ার সময় NID নম্বর ও জন্ম তারিখ মিলতে হবে
ইন্টারনেট না থাকলে তথ্য লোড হবে না
অ্যাপ কাজ না করলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন

About CST Club
Author at CST Club - sharing insights on technology, programming, and development.


